দুই পৃথিবীর রাজা নাটক পর্ব – ২



 

এই পর্বে আমরা দেখি, স্বনামধন্য ডাক্তার আরিয়ান খান (মিরাজ খান) তার পেশা ছেড়ে দিয়েছেন। এর পেছনে রয়েছে তার বাবার অপারেশনের ব্যর্থতার এক বেদনাদায়ক অতীত। তিনি এখন নিজেকে সাধারণ মানুষের ভিড়ে মিশিয়ে দিতে চেয়েছেন। এদিকে, একজন মন্ত্রীর মেয়ের জীবন সংকটাপন্ন হওয়ায় তাকে ডাকার জন্য মরিয়া হয়ে ওঠেন তার শিক্ষক (বড় ডাক্তার) ।

অন্যদিকে, আরিয়ান যখন নিজের পরিচয় লুকিয়ে ইন্টারভিউ নিতে যান, তখন তিনি নানারকম অপমানের শিকার হন। পর্বের শেষদিকে আমরা দেখি, পুলিশ আরিয়ানকে আটক করে এবং সেখানে তার অমানবিক ব্যবহারের প্রতিবাদ করতে গিয়ে আরেকজনের জীবন বাঁচাতে আরিয়ানকে তার ডাক্তারি জ্ঞান প্রয়োগ করতে হয়।

প্র্যাংক কিং’ (Prank King) প্রযোজিত এবং জামরুল রাজু পরিচালিত নতুন বাংলা নাটক ‘দুই পৃথিবীর রাজা’-এর প্রথম পর্বটি দর্শকদের মাঝে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে। হাজার কোটি টাকার মালিক ডক্টর আরিয়ান কেন হঠাৎ চা বিক্রি করছেন এবং কেনই বা একজন মন্ত্রী তার কাছে জীবন ভিক্ষা চাচ্ছেন এই প্রশ্নগুলোই গল্পের মূল চালিকাশক্তি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *